
ডেস্ক রিপোর্ট : রাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে রাষ্ট্রবিরোধী বৈঠক করছিলেন তারা।
সোমবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।এরআগে রোববার (১৯ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাত আনুমানিক ১টার দিকে বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাবে গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে দলটির ৫৪ নেতাকর্মীকে আটক করা হয়।
এছাড়া আজ বেলা ১১টার দিকে বনানী থানার ডিউটি অফিসার সিদ্দিক আহমেদ জানান, ৫৪ জনের নামেই মামলা হয়েছে। বাংলানিউজ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.