
আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে ইতালি যাওয়ার সময় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটি পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে আসলে রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ সেটিতে তল্লাশি চালায়। ট্রাকের চালক জানিয়েছেন, তিনি রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিলেন।
আরাদ সীমান্ত পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানোর সময় তাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।
পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তারকরা হয়েছে। তাকে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.