
স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈর এবং নওগাঁয় অভিযান চালিয়ে সাড়ে ৫ কোটি টাকা মুল্যের ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। চক্রটি মাদক বহনে নারীদের ব্যবহার করতো।
গ্রেফতারকৃতরা হলোগ শাকিব ও তার স্ত্রী সেলিনা খাতুন এবং তার এক ন সহযোগী রাজিয়া।
শুক্রবার দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, চক্রটি রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা দিয়ে নদীপথে হেরোইন নিয়ে আসতো। যা বহনে বেশিরভাগ কাজই করতো নারীরা। তাদের চক্রে ১০-১২ জন সক্রিয় নারী সদস্য রয়েছে। তারা চাহিদা অনুযায়ী বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ ও সাভার সহ দেশের বিভিন্ন জেলায় ৫০০/৬০০ গ্রাম করে বিভিন্ন কাছে পাঠিয়ে দিত। প্রতি চালান বহনকারীকে ১৫-২০ হাজার টাকা করে দিতো চক্রের অন্যতম হোতা শাকিব। শাকিবের দেয়া তথ্যে পরবর্তীতে নওগাঁয় তার বাসায় অভিযান চালিয়ে স্ত্রী সেলিনা খাতুনের হেফাজতে থাকা দুই কেজি হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার জরা হয়।
তিনি আরও বলেন, মাদক বেশি হলে শাকিব অনেক সময় নিজেই মোটরসাইকেলযোগে গ্রাহকের কাছে পৌঁছে দিতো চাহিদা অনুযায়ী। বিভিন্ন জেলায় মাদক পাঠাতে যাত্রীবাহী বাস, লঞ্চ ও কুরিয়ার সার্ভিসও ব্যবহার করতো চক্রটি।
আর আর/ টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.