
ঢাকা : ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
আজ রোববার (১৫ নভেম্বর) পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪ টেলিভিশনকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাব এইড ক্যান্সার হসপিটালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.