আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শা উপজেলার সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৭ বন্ধুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন সভাপতিত্বে, এসএসসি ব্যাস-৯৭ এর সকল বন্ধুদের সমন্বয়ে আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী প্রধান শিক্ষক রিজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক নাজিম উদ্দিন, সাইদুজ্জমান, আনোয়ারুল ইসলাম, শামসুজ্জামান, আবুল কালাম আজাদ ও শহিদুল্লাহ প্রমূখ।
দোয়া অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন মরহুম শিক্ষকদের স্বরনে তাদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
৯৭ ব্যাচের শিক্ষার্থী বদিউজ্জামান খাঁন বাবু বলেন, প্রতি বছরে ২৮ রোজায় এই ইফতার মাহফিল উপলক্ষে আমরা বন্ধুরা সবাই একত্রিত হতে পেরে খুবি আনান্দিত। অনেক বছর পর অনেক পুরাতন বন্ধুদের দেখতে পেয়ে সকলে যেন ফেলা আসা সোনালী অতীত নিয়ে খোশ গল্পে মেতে উঠেন।
ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা শহিদুল্লাহ।
বর্তমান সংবাদ/এআর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.