
আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব্)'র ৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ বি এস এম আক্কাস আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালব্ গ অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান, যশোর জেলা প্রোগ্রাম অফিসার আনিসুর রহমান।
সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যায়ের হিসাব বিবরণী তুলে ধরা হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.