
যশোর : দ্বাদশ সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১শার্শা আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী শেখ আফিল উদ্দিনকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষে মহিলা লীগের নেতৃত্বে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শার্শার উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইনাল হকের সহর্ধমীনি আশুরা খাতুনের নেতৃত্বে নৌকা মার্কা বিজয় করতে উলাশী বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উলাশী প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনাল হক, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম মিলন, মহিলা নেত্রী মমতাজ বেগম, আনোয়ারা খাতুন, রহিমা খাতুন, রেহেনা খাতুন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ অন্যান্য মহিলা লীগের নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.