
আসাদুর রহমান, যশোর : সারাদেশে জামায়াত বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশের অংশ হিসাবে শার্শায় মোটরসাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪শে ফেব্রুয়ারী) বিকালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসানের নেতৃত্বে কয়েক শত মোটরসাইকেল নিয়ে এ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় মোটরসাইকেল র্যালিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার প্রদক্ষিণ শেষে শার্শায় এসে শেষ হয়।
র্যালি ও পথ সভায় এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ প্রমূখ সহ শার্শা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ আর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.