আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শা উপজেলার যশোর-১ (শার্শা) আসনের চার বারের সাবেক সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব তবিবর রহমান সরদারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের কবর প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক শার্শা উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা মশিয়ার রহমান, সহকারী অধ্যাপক শাহ নেওয়াজ নজিবুদৌলা সরদার প্রদীপ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও প্রভাষক মনিরুল হাসান সোনা, প্রভাষক আব্দুল হক, মমিনুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, যশোর গ্রীন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রভাষক আলাল উদ্দিন প্রমূখ সহ আরো অনেকে।
এসময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এআর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.