যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় নামক এলাকা দিয়ে ১৩টি সোনার বার ভারতে পাচারকালে কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য কোটি টাকারও উপরে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। সে কুদরত উল্লাহ সর্দারের ছেলে।
বিজিবি জানায়, একজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে। এসময় তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ পিস সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। এবং বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি বলেন, আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।এছাড়া স্বর্নের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান তিনি।
এআর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.