
আশুলিয়া প্রতিনিধি : উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে শিমুলিয়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কক্ষে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যাগণ, গোহাইলবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা জাফর উল্লাহসহ আরো অনেকে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, নিরাপদ ও কল্যানময় জীবন কামনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.