
আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যেকোন প্রকারের নাশকতা, ভাংচুর ও বিশৃঙ্খলা রুখতে প্রশাসনের পাশাপাশি মাঠে রয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (০৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার নবীটেক্সটাইল ও বাড়ইপাড়া ও কবিরপুর এলাকায় অবস্থান নেন তারা।
শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোবারক হোসেননের নেতৃত্বে মহাসড়কের পাশের বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেন তারা।
এসময় তারা বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কার্যক্রম নিষিদ্ধ সংঠন স্বৈরাচার আওয়ামী লীগের দোষররা শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তারা শ্রমিকদের সাথে মিশে শিল্পখাত ধ্বংসের ষড়যন্ত্র করছে। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দিক নির্দেশনায় এধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি মাঠে রয়েছেন তারা।
এসময়, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারন সম্পাদক রুবেল শেখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়ার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুদ্দোহা এরশাদ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিক, ছাত্রদলের সভাপতি ওসমান গণি সাগর, সাধারন সাম্পাদক রনি রহমান সহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.