নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা একটি ভবনে কাজ করছিলেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার কেওয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচতলা একটি ভবনে কাজ করছিলেন তারা। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়ন তারা।
এমএইচ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.