
ডেস্ক রিপোর্ট : কোরবানির ঈদ সামনে রেখে ভোজ্যতেলের দাম কমালো সরকার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে বোতলজাত ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন ১৬৭ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার বিষয়টি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এছাড়া পামতেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.