
রংপুর : সম্ভব। কারণ একটি আন্তর্জাতিক সংস্থা যারা দুর্নীতিতে কে কত পেলো সেটা হিসাব যারা করে। তাদের হিসাব মতো ২০০১ সালে যখন খালেদা জিয়া দায়িত্ব পায় তখন থেকেই বাংলাদেশে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হতে থাকে। বিএনপি এটিও প্রমাণ করে দেখিয়েছে যে বিএনপি একমাত্র এই দেশ থেকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে। ’
জামায়াতকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, ‘ প্রিয় ভাই বোনেরা, একটি দল (জামায়াত) আছে। সেই দল মিথ্যা কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজো দেখলাম তারা বলেছে। তাদের ২ জন সদস্য ২০০১ পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। এখন তারা বলছে নাকি বিএনপির সময় পরিস্থিতি অন্যরকম ছিল। তাহলে তাদের মানুষগুলো ভালো। আমাদের মানুষগুলো খারাপ। আমার প্রশ্ন হলো ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে। তাহলে তারা যদি ভালো মানুষ আর বিএনপি যদি খারাপ মানুষ হয়ে থাকে। তাহলে তারা আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল। তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতির সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে বিএনপি একমাত্র দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পারে, বিএনপির পক্ষেই সেটা সম্ভব। তাদের থাকাতেই প্রমাণ করে একমাত্র বিএনপির নেতৃত্ব এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পরে।
জামায়াতকে উদ্দেশ্য করে তারেক রহমান আরও বলেন, ‘ হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে। অথবা নিজের নেতৃত্বে সম্পর্কে নিজেই আবোল তাবোল কথা বলছে। তারা ভুল কথা বলছে। কাজেই আমরা সেই বিতর্কে যেতে চাই না। আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগন। সেজন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই। আমাদের ভালো মন্দ সব কিছু আমরা বাংলাদেশের মানুষের কাছে দিয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষের সিদ্ধান্তই আমাদের প্রথম এবং শেষ সিদ্ধান্ত।’
তারেক রহমান বলেন, ‘আবু সাঈদের কাঙ্খিত প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে ইনশাআল্লাহ আগামী মাসের ১৩ তারিখ থেকে আমরা হাত দিবো। এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি।’
তারেক রহমান বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়, নিজের ভ্যাগ্যের পরিবর্তন চায়। মানুষ চায় কর্মসংস্থান। মানুষ চায় নিরাপদে রাস্তায় চলাফেরা করতে। মানুষ চায় নিরাপদে বাসায় ঘুমাবে। মানুষ চায় যে যার ব্যবসা-বাণিজ্য চাকরি সব করবে। সেই নিরাপদ ব্যবস্থা যদি তৈরী করতে হয় তাহলে আপনাদের সমর্থন লাগবে। আপনাদের সমর্থন থাকলে ইনশাআল্লাহ বিএনপি তা প্রতিষ্ঠিত করতে পরবে। কারণ বিএনপির অতীত ইতিহাস আছে আইনশৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় । সেটি বিএনপি একমাত্র অতীততে করে দেখিয়েছে। বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষেই সম্ভব একমাত্র দেশের আইনশৃঙ্খলা সঠিক ভাবে শক্তভাবে নিয়ন্ত্রন করা। শক্ত ভাবে মানুষের নিরাপত্তা প্রণয়ন করা।’
তারেক রহমান বলেন, ‘ আগস্টের ৫ তারিখে যে পরিবর্তন হযেছে যেটি কোন রাজনৈতিক দলের দ্বারা হয় নাই। নির্দিষ্ট কোর রাজনৈতিক দলের দ্বারা হয় নাই। সেই পরিবর্তনে এই দেশের সাধারণ শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ করেছিলো বলেই সেদিন সেই পরিবর্তন সূচিত হয়েছিলে।’
এসময় বিএনপি চেয়ারম্যান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.