
সাতক্ষীরা : সাতক্ষীরায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে শহরের বাঁকাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিঠু সরদার (২৩) শহরের থানাঘাটা এলাকার শওকত আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, গতিবিধি সন্দেহজনক হলে মিঠু সরদারকে চ্যালেঞ্জ করা হয়। তারপর মিস্ত্রী এনে তার মোটরসাইকেলে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। একটি পাইপের মধ্যে স্বর্ণগুলো লুকানো ছিল।
তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৯৯ গ্রাম। এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য এক কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। চোরাকারবারি মিঠু সরদারকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.