
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনে সারাদেশের সাথে একযোগে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে।
সর্বাত্মক কর্মবিরতির সমর্থনে সোমবার(২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিক্ষক সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ-আল হাদী। এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি আদায়ে সাধারণ শিক্ষা সমিতির এ আন্দোলন চলমান থাকবে আমাদের যোক্তিক দাবি সরকারকে মানতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বোচ্চ ভূমিকা পালন করি। আমাদের উপযুক্ত সম্মান দেয়া হোক। জাতির সূর্য সন্তানদের পদদলিত করার এই প্রক্রিয়াটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের। তাই এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের যোগ্যতার প্রমান দিয়ে বিসিএস পরীক্ষায় উর্ত্তীন্ন হয়ে এখানে এসেছি।
সমাবেশ থেকে শিক্ষক নেতৃবৃন্দ বলেছেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকরা ক্লাস থেকে কোনদিন বাইরে থাকতে চান না। কিন্তু ক্যাডার বৈষম্য পরিস্থিতি অনেকটা অসহনীয় পর্যায়ে পৌছানোর কারণেই এই কর্মবিরতি চলছে। আজ দাবি পূরণ না হলে আগামীতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.