সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (২১ মে) রাত সাড়ে ৮টার দক্কে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রীজের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাটকেলঘাটা ডাকবাংলোর তত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)। তারা দু'জনেই পাটকেলঘাটা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।
নিহতদের প্রতিবেশী নাজমুল হক জানান, আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বিনেরপোতা ব্রীজ পার হয়ে অল্প একটু যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় দুই কিশোর। আকাশ মোটরসাইকেল চালাচ্ছিল বলে জানা গেছে।
সাতক্ষীরা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.