
মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার "চিরঞ্জীব মুজিব" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন সহ ডিসি অফিসের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন পরবর্তী সময়ে জেলা প্রশাসক বঙ্গবন্ধু কর্নারের বিভিন্ন ছবির প্রদর্শনীগুলো বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই গভীর মনোযোগ সহকারে দেখেন এবং উপস্থিত অতিথিদের সাথে পরামর্শ করেন কিভাবে বঙ্গবন্ধু কর্নারকে আরো বেশি সম্বৃব্ধ করা যায়।
এ সময় তিনি আরো বলেন, সরকারি সব অফিসে বঙ্গবন্ধু কর্নার থাকা উচিৎ। তিনি বঙ্গবন্ধু কর্নার সবসময় উন্মক্ত রাখার নির্দেশ ও প্রদান করেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.