
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় ধান ঝাড়তে গিয়ে বৈদ্যুতিক তারের স্পর্শে থাকা লোহার গেটে হাত দিয়ে চারুবালা (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের তরুলিয়া এলাকার মৃত সন্তোষ বিশ্বাস এর স্ত্রী।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘরের লোহার দরজা খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।
চারুবালার নাতি রামপ্রসাদ বিশ্বাস জানান, চারুবালা ধান ঝাড়ার একপর্যায়ে তার বাড়ির বারান্দায় যায় বিশ্রাম নেওয়ার জন্য। সেখানে থাকা লোহার দরজা খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ূন রশীদ তুষার জানান, মৃত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা
কলারোয়া থানা কে বিষয়টি অবগত করেছি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.