নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : বিনা উদ্ভাবিত প্রতিকূলতা সহনশীল জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় বিনার প্রশিক্ষণ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার বিভিন্ন উপজেলার উপসহকারী কৃষি অফিসার, বিএডিসি ডিলার এবং চাষীদের নিয়ে এই প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশেষ অতিথি প্রকল্প পরিচালক, পরমানু কৌশলের মাধ্যমে অভিযোজন প্রকল্পের ড. ছকিনা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, দেশ টিভি ও বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না প্রমূখ।
বিনা উপকেন্দ্র সাতক্ষীরার অন্যান্য অফিসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.