
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় (সাতক্ষীরা-১) আসনের সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে ৩৯ শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৪ জন অসচ্ছল ব্যক্তিকে ক্রীড়াসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ মে) বেলা ১১ টার দিকে কলারোয়া উপজেলার অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ক্রীড়া সামগ্রী ও অনুদান বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার এইচ. এম. রোকনুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা সহকারী প্রোগামার মোতাহার হোসেন, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে ১৪ জন অসচ্ছল ব্যক্তির মাঝে অনুদান হিসেবে নগদ ৯৫ হাজার টাকা ও ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে কেরাম, দাবা, নেট, ফুটবল, ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টনসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.