
সাতক্ষীরা ৪ নির্বাচনী এলাকা কালিগঞ্জ থেকে ১৮টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।
সোমবার (২৫ ডিসেম্বর) কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশ থেকে এই ককটেল উদ্ধার করা হয়। ককটেল গুলো রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে ছিলো।
র্যাব-৬ খুলনার অধিনায় লেফটেন্যান্ট কর্ণেল ফিরোজ কবির গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি টহল ডিউটি টিমের অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম ১৮ টি ককটেল উদ্ধার করে এবং ডিজপোজ করে।
তিনি জানান, ককটেলগুলি অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরি, যাহা বিস্ফোরণ হলে মারাত্মক ক্ষতির সম্ভবনা ছিলো। র্যাবের ব্লাস্ট ইউনিট মঙ্গলরাব দুপুরে সাতক্ষীরা বাইপাস জিরো পয়েন্ট এলাকায় ককটেলগুলো ধংস করে। ককটেল ধংসের পরে ফিরোজ করিব প্রেস ব্রিফিং এ কথা জানান।
এছাড়া এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য র্যাব ও গোয়েন্দারা কাজ করছে। আসামী গ্রেফতার হলে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ককটেলগুলি নাশকতার কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছে।
এই বিষয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় ২৫ ডিসেম্বর সাধারন ডায়েরী করা হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.