
সাতক্ষীরা : উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নে মত সহস্র নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করেছে উপকূলবাসীরা। সারাদিনব্যাপী নানা আয়োজন নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিয়েকে না বলা হয়।
বুধবার সকালে বংশিপুর শহীদ মিনার চত্বর থেকে র্যালি আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দিনের প্রথম কর্মসূচি।
অনুষ্ঠানটি ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে দিনব্যাপি আলোচনা অনুষ্ঠান, বাল্যবিবাহ সচেতনতামূলক বিষয়ক নাটক, গান,নৃত্য দিয়ে সাজানো হয় দিনব্যাপি এই অনুষ্ঠান।
ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ফেইথ ইন এ্যাকশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: নজিবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি, এম শোকর আলী, এনজিও সমন্বয়কারী ও সিডিও নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলার ওসিসি অফিসার প্রণব বিশ্বাস, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, অনুষ্ঠানে মুক্ত আলোচনা করেন শমুয়েল সাংমা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, সাতক্ষীরার উপকূলের মানুষ কন্যা শিশুদের অল্প বয়সে বিয়ে দিয়ে পরিবারের বোঝা কমাতে চায়। কিন্তু এই একটি ভূলের কারণে এই উপকূলের কন্যাশিশুদের জীবনে যে দূর্বীসহ অফিশাপ নেমে আসে সেটা থেকে পরিত্রানের জন্য সকলের একত্রে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে কিশোরী একাদশীকে বাল্য বিবাহ থেকে মুক্ত করে পুনরায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। উপস্থিত সকলে একযোগে বাল্যবিবাহকে লালকার্ড দেখান।
অনুষ্ঠানের শুরুতে র্যালি, কুরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল থেকে পাঠসহ গান, নৃত্য ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনাতামূলক নাটকের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.