
ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে সাত সকালে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো চারজন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন এবং আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.