স্টাফ রিপোর্টার, সাভার : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাভারে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের হল রুমে আনন্দ ঘন পরিবেশে কেক কেটে ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের পর একটি আনন্দ শোভাযাত্রা বের করে সাভার-আশুলিয়ার গণমাধ্যম কর্মীরা।
ঢাকা পোষ্ট এর সাভার প্রতিনিধি মাহিদুল মাহীর উদ্যোগে, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর গঠনমূলক সংবাদ পরিবেশনার প্রশংসা করেন। ঢাকা পোস্টের সমৃদ্ধি কামনা করে বলেন, গণমাধ্যম হিসেবে ঢাকা পোস্ট অল্প দিনেই সমাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও সামনের দিনগুলোতে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট দেশ ও সমাজের জন্য আরো ভালো কিছু করবে, সেই আশা ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত দেওয়ান মোঃ সিরাজুল ইসলাম, চ্যানেল ২৪ এর ষ্টাফ রির্পোটার অপু ওহাব, আর টিভির সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, যমুনা টেলিভিশন এর ষ্টাফ রির্পোটার ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সংবাদ ও আশুলিয়া সংবাদের প্রকাশক মোঃ শাহিনুর রহমান শাহিন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার ও আশুলিয়ার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.