
সাভার : সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় ভোর রাতে দাঁড়িয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে সাভারের গেন্ডা ময়লার মোড়ে আগুনের এ হটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়ার সময় বাস চালক বাসেই ঘুমাচ্ছিলেন। আগুন লাগার সাথে সাথেই তিনি বের হয়ে যান।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, বাসে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয় এবং দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.