
সাভার : বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা করেছে বিএনপি।
সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম এর আয়োজনে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাভারের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
এ সময় তারা রং বেরঙের পোশাক পরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
আনন্দ শোভাযাত্রায় বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.