নিজস্ব প্রতিবেদক, সাভার : পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও ভেজাল খাদ্য প্রতিরোধে করনীয় শীর্ষক নেটওর্য়াক ফোরা ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১মে) বেলা ১১টায় সাভার সিটি স্কুলে হলরুমে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যেগে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও ভেজাল খাদ্য প্রতিরোধে করনীয় শীর্ষক নেটওর্য়াক ফোরাম সভা অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিওয়াইএফসি, সিডিডি, সূর্যের হাসি ক্লিনিক, ব্যবসায়ী, টিআইভি, সীমা হাসপাতাল বিভিন্ন স্কুলের প্রধান, সাভার মডেল স্কুল, সাভার রেসিডেন্টশিয়্যাল মডেল স্কুল, সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়, সিটি স্কুল, সাভার নিউ মডেল স্কুল, সাভার আদর্শ স্কুল, অক্সফোর্ট স্কুল, শিক্ষক স্থানীয় সমাজ সেবক উপদেষ্টা কমিটির সদস্য, ফামের্সী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
নেটওয়ার্ক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্প সাভার অফিসের এডুকেটর সুমন জন রোজারিও, আগষ্টি মিন্টু হালদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ্য জীবন যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নাই। ভেজাল খাদ্য স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। ভেজাল খাদ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছে।
তিনি আরো বলেন যে, ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিকভাবে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য আহবান করেন ।
মিসেস রোকেয়া হক বলেন, খাদ্য মানুষের মৌলিক চাহিদা, ভেজালমুক্ত খাদ্য আমাদের ন্যায্য অধিকার। ।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.