
সাভার প্রতিনিধি : নানা কর্মসুচীর মধ্যে দিয়ে সাভারে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী।
এ উপলক্ষে শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি।
আলোচনা সভা শেষে সেখানে প্রান্তিক কৃষদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। এরআগে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে শেখ কামালের অস্থায়ী বেদীতে পুষ্পমালা অর্পন করা হয়।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.