ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানিয়েছেন, সাত দিনের কর্মসূচি ঘোষণা করবে ১৪ দল। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করা হবে।
সোমবার বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানান তিনি। আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
আমু বলেন, নির্বাচন ইস্যুকে সামনে রেখে তারা (বিএনপি) সংবিধানকে পরিবর্তন করতে চায়। তাদের সকল সন্ত্রাসের বিরুদ্ধে ২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংবিধানের ধারাবাহিকতা নষ্ট করার অপচেষ্টা বরদাশত করা হবে না।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, বিএনপি আলোচনায় বিশ্বাসী না, তারা উৎখাতে বিশ্বাসী। তাদের সাথে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.