
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪জন মাদকসেবীকে গ্রেফতারের পর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আক্তারের আদালতে এই সাজা দেওয়া হয়। পরে রাত ১০ টার দিকে প্রীজনভ্যানে যোগে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া ও এর আশেপাশের এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪ জন মাদকসেবিকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.