নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ শিমুল আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১২ এর সদস্যরা।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর (পশ্চিম পাড়া) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শিমুল আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর (পশ্চিমপাড়া) এলাকার মৃত সুবেদ আলীর ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মোঃ গোলাম ফারুক সিপিসি-মেহেরপুর র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর (পশ্চিম পাড়া) এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.