
মেহেরপুর : মেহেরপুরে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ রাহিবুল ওরফে রাকিব (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে র্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার এএসপি এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে,
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব লক্ষীনারায়ণপুর গ্রামের আক্তারুলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামে রাকিব তার বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। অভিযানে রাকিবের বাড়ি থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। এসময় তাকেও গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, রাকিব দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক এনে পার্শ্ববর্তী জেলা সমূহে বিক্রি করে থাকে। এমনকি ঢাকাতেও গাঁজার চালান পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ব্যবসার সাথে জড়িত মূল হোতার নামও বলেছে রাকিব। পরবর্তীতে মূল হোতাকেও গ্রেফতার করা হবে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.