বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী ইসরায়েলি হামলায় গাজা ক্লাবের গোলরক্ষক মাহমুদ কামাল নিহত প্রাইভেট পড়ে ফেরার পথে প্রাণ গেল দুই শিক্ষার্থীর ‎ এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত ‎ নাৎসিরা জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্ট আওয়ামী লীগও আর ফিরতে পারবেন না-স্বরাষ্ট্রমন্ত্রী আনাতালিয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত-৩ ‎হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত ‎

কুষ্টিয়া থেকে সংবাদদাতা / ৪৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ

কুষ্টিয়া : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

‎বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
‎
‎দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে তার বাবা-মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই নেত্রী।
‎
‎ঘটনার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই।
‎
‎তিনি তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন, এভাবে হামলা চালিয়ে তার কণ্ঠ রোধ করা সম্ভব হবে না।
‎
‎আগুনের পথ মাড়িয়ে নিজের রাজনৈতিক ও সামাজিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’।
‎
‎এদিকে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুর্বৃত্তরাই এই বর্বরোচিত হামলা চালিয়েছে।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে জানান, হামলাটি মূলত একটি গবাদিপশু রাখার ঘরে চালানো হয়েছিল।
‎
‎স্থানীয় প্রতিবেশীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
‎
‎পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান এবং রুমের ভেতর থাকা গবাদিপশুগুলোকে নিরাপদে উদ্ধার করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর