শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি / ৪৬ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনা : খুলনার রূপসায় দোকানে বসে থাকা শেখ জাকির হোসেন (৪৩) নামের এক  বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপসা থানার ওসি মাসুম খান।
‎
‎নিহত জাকির রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে।
‎
‎তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী এবং ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
‎
‎ওসি মাসুম খান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। এসময় একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে দোকানের পাশে থামে। তাদের একজন দোকানে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে তারা মোটরসাইকেলে ফকিরহাটের দিকে পালিয়ে যান।

‎গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎
‎ওসি বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
‎
‎খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর