মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা তরুন-তরুনী নিহত হয়েছে। লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাত ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী লেনে সমষপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানা মঞ্জুরুল আলম বাবু ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঞ্জীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম। তাদের দুজনেরই বাড়ি ।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলে ঢাকা থেকে মাওয়ায় যাচ্ছিলেন রাফি ও জ্যোতি। এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।