বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : / ৩০ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

‎আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়।
‎
‎এসআরবি বিষয়টি নিশ্চিত করেছে।
‎
‎পরে সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
‎
তিনি বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর