বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

পিরোজপুরে দুই বাসে আগুন ; একজন নিহত

পিরোজপুর প্রতিনিধি / ২৬ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
পিরোজপুরে দুই বাসে আগুন।

পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে দাড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরেক হেলপার।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর থানায়।
‎
স্থানীয়রা জানায়, গতরাত পৌনে ৪টার রদিকে ভান্ডারিয়া স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক নামের বরিশাল মালিক সমিতির গাড়ি যার নম্বর বরিশাল মেট্রো ব ১১০১৩২ এবং ঝালকাঠি সমিতির লিসা নামের আরেকটি গাড়ি যার নম্বর খুলনা মেট্রো ব ১১০০৫১ দূর্বৃত্তরা আগুন দেয়। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে তোলে তাদের সরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতরে ঢুকে সিয়াম নামের ওই হেলপারের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
‎

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর