শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

আশুলিয়ায় দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৩২৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ

সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রীসহ খাদ্য পণ্য বিতরণ করেছে স্বপ্ন মানব সেবা সংগঠন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রায় অর্শতাধিক অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও খাদ্যপণ্য বিতরণ করা হয়।

ঈদ ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, চিনি, নুডলস, সেমাই, তরল দুধ ইত্যাদি।

স্বপ্ন মানব সেবা সংগঠনের সভাপতি মোশারফ হোসেন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোশারফ হোসেন রানা বলেন, করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও খেটে খাওয়া মানুষদের সরকারি ও বেসরকারিভাবে খাদ্যপণ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে। সেই থেকে আমরাও নিজ উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের জন্য কিছু করার ইচ্ছা থেকে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করি। আমরা বিভিন্ন দূর্যোগসহ রমজান ও ঈদে দরিদ্র মানুষদের কিছুটা হলেও সহযোগিতা করছি। এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, স্বপ্ন মানব সেবা সংগঠনের কোষাধ্যক্ষ আল-আমিন মোল্লা, সহ-সাংগঠনিক আব্দুর রশিদ সরকার, সদস্য মো: টিপু মিয়া, শরীফ মোল্লা প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর