বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী ইসরায়েলি হামলায় গাজা ক্লাবের গোলরক্ষক মাহমুদ কামাল নিহত প্রাইভেট পড়ে ফেরার পথে প্রাণ গেল দুই শিক্ষার্থীর ‎ এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত ‎ নাৎসিরা জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্ট আওয়ামী লীগও আর ফিরতে পারবেন না-স্বরাষ্ট্রমন্ত্রী আনাতালিয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত-৩ ‎হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল, সম্পাদক আরিফুল ও সহ-সভাপতি খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৩৩২ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ

সাভার প্রতিনিধি : ১৯০৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ঐতিহ্যবাহী “ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব” এর নতুন পরিচালনা কমিটির সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। এছাড়া ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমকে সহ-সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৩ মে) সন্ধ্যায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পকসহ ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ, মোহামেডানের পাশেই আট কাঠার ওপর প্রতিষ্ঠিত একতলা টিনশেড ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব।

ক্যাসিনো-কাণ্ডে বন্ধ হয়ে যাওয়া ক্লাবের মধ্যে ইতিহাস-ঐতিহ্যে অনেক এগিয়ে ভিক্টোরিয়া ক্লাব। ক্লাবটির শতবর্ষ পূর্ণ হয়েছে সেই ২০০৩ সালে। ভিক্টোরিয়া ক্লাব অনেক আগে থেকেই নানা সংকটে ধুকছিল।

ক্যাসিনো-কান্ড আরও ডুবিয়েছে ক্লাবটিকে। তবে দীর্ঘদিন পর এবার ক্লাবটির হাল ধরেছে রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়ার, সাংবাদিক ও ব্যবসায়ীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর