বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

আইন সহায়তা কমিটির সভায় দরিদ্র অসহায় মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের আহবান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা / ২২০ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইন সহায়তা কমিটির  সভায় দরিদ্র অসহায় মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের আহবান জানানো হয়েছে ।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায়   সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা আইন সহায়তা কমিটির  চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, এ্যাড. মনিরুদ্দীন প্রমুখ।,অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর