মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

অভিনেতা সোহেল খান মারা গেছেন

বিনোদন প্রতিবেদক / ১৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
অভিনেতা সোহেল খান

‎ঢাকা : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। বগুড়ায় শুটিংয়ের কাজে অবস্থান করছিলেন এই অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
‎
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
‎
‎’নসীব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা।
‎
‎শুটিং ইউনিট সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
‎
‎শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং কোনো সাড়া শব্দ না পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে ছুটে আসেন অন্য সদস্যরাও। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর