রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে আশুলিয়ায় যুবদলের শোডাউন

সাভার প্রতিনিধি / ৩০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে আশুলিয়ায় যুবদলের শোডাউন

আশুলিয়া (ঢাকা) : দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুল হাই।

‎শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহর নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে, পাড়াগ্রাম, আমতলা বাজার, শিমুলিয়া, রাংগামাটি ও গোহাইলবাড়ি হয়ে দুপুরে কলতাসূতিতে এসে শেষ হয়।

এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের যেকোনো ধরণের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিজেদের অবস্থানের কথা জানান তারা।

‎আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও  আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল হাইয়ের নেতৃত্বে আয়োজিত এ শোডাউনে বিএনপি ও এর সকল  অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎এ সময় আব্দুল হাই বলেন, আশুলিয়ায় আওয়ামী লীগের যেকোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে আমরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছি। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এছাড়া শিমুলিয়া অঞ্চলে যেকোন মাদক, সন্ত্রাসী কর্মকান্ডও প্রতিহতের ঘোষণা দেন তিনি।

‎‎এদিকে, আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি।

এসময় বিএনপি নেতা মো: আবুল বাশার বাদশা, শিমুলিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুল হালিম, সোহাগ হোসেন সহ শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অংগসংঘঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী শোডাউনে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর