বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৪৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো: ফরিদুল হক খান আনুষ্ঠানিক এ ঘোষণা দেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর