বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

আনন্দ উল্লাসে উদযাপন করা হচ্ছে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী

আহমেদ মাজহারুল হক / ৩৭২ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ

ঢাকা : আনন্দ আর উৎসবের রঙ্গে উদযাপন করা হচ্ছে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী।

জাতীয় পতাকা ও একুশে টেলিভিশনের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে আনন্দ আয়োজনের উদ্বোধন করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সে সময় একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম বলেন একুশে আবারো দেশের শীর্ষ টেলিভিশ হিসেবে দর্শকের মনে ঠাই করে নেবে।

ঢাক ঢোল আর সুর ছন্দে উৎসব মুখর একুশে টেলিভিশন। সকালে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সে সময় তিনি একুশের অঙ্গীকার স্মরণ করিয়ে বলেন, একুশ মানে মাথা নত না করা, সব অপশক্তির বিরুদ্ধে জনগণের প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে একুশে টিভি।

এদিকে, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম দর্শক শোভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও আনন্দ আসরে আমন্ত্রণ জানান।

জাতীয় পতাকা ও একুশের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠান প্রধান। এরপরই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন একুশের কর্মী শুভানুধ্যায়ী ও দর্শকরা।

শোভাযাত্রাটি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে বাংলামোটর ঘুরে আবার কারওয়ান বাজারে নিজ অফিসের নিচে এসে শেষ হয়।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নাচে গানে মেতে উঠেন সাধারণ মানুষ। ছোট একটি মেলার পরিবেশের রুপও ফুটে উঠে।

এদিকে, গতকাল রাত ১২টা ১ মিনিটে কেক কেটে ২৫ পেরিয়ে ২৬ শে যাত্রা করে একুৃশে টেলিভিশন।

পহেলা বৈশাখ মানেই বাঙ্গলী-আনার নিজের আয়োজন। সারাদেশ মেতে থাকে এই আয়োজনে। আর এই আনন্দে সকলকে জায়গা করে দিতে ২৪ বছর আগে একুৃশের পথ চলা। এভাবেই সামনের দিনগুলিতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন একুশের পরিবারবর্গ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর