বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২০ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ
আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজ ধামরাই শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার আমিন মডেল টাউনে স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমিন মডেল টাউন শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র  মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর।

এসময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের অধ্যাপক আসাদুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর