শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় অবরোধ ঠেকাতে মাঠে আওয়মী লীগ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৬ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪:১৫ অপরাহ্ণ
আশুলিয়ায় অবরোধ ঠেকাতে মাঠে আওয়মী লীগ

 

আশুলিয়া প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে ও নাশকতা ঠেকাতে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মাঠে ছিল আওয়ামী লীগ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তার নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে লাঠি হাতে পায়ে হেটে জামগড়া যান। সেখানে ঘন্টাখানেক অবস্থান শেষে পল্লীবিদ্যুৎ এসে শেষ হয়।

এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাদির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ইউনুস খান, ইউনুস পালোয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহম্মেদ ভুইয়াসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অবরোধ ঠেকাতে এবং মহাসড়কে নির্বিঘেœ যানবাহন চলাচলে মোটরসাইকেল মহড়া দিয়েছে আশুলিয়া থানা আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে শিল্পাঞ্চল আশুলিয়ায় মাঠে দেখা যায়নি বিএনপির কোন নেতাকর্মীকে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর