বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

আশুলিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ

 

আশুলিয়া প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া বাঁশপট্রি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আশুলিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইয়ানুস দেওয়ানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বিশেষ আলোচক ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভুইয়া সুমন।

এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল কাদির দেওয়ান, যুগ্ম-সম্পাদক ফজলুল হক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ইউনুস পালোয়ান, ইউনুস খান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিনসহ সহস্রাধিক নেতাকর্মী ও এলাকাবাসি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর