বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

আশুলিয়ায় কিন্ডারগার্টেনের বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১২৮ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ
0-0x0-0-0#

সাভার : ঢাকার আশুলিয়ার শিমুলিয়া কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়।

শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো: খোরশেদ আলম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের ওয়েলফেয়ারের উদ্যোগে বার্ষিক এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে তিনটি বিষয় এবং তৃতীয় থেকে অষ্টম শ্রেণিতে পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত মাথায় রেখেই এ পরীক্ষার আয়োজন।

বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর রায়হান বিল্লা জানান, সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কোন ধরণের অনিয়ম হচ্ছেনা। অত্যান্ত স্বাচ্ছন্দ্যেই তারা পরীক্ষা দিচ্ছে। আমাদের বিকেএসপি পাবলিক স্কুলও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এসময় শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক সানোয়ার দেওয়ান, কোষাধ্যক্ষ নাসির আহমেদ, রেনেসাঁ পাবলিক স্কুলের পরিচালক লুৎফর রহমান নয়ন, এ্যাডভোকেট আজিজ মাহামুদসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর